জটিলতা অবসানে বিশ্বব্যাংক-এডিবির আলোচনা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে, তা দূর করতে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে এখন আলোচনা চলছে।ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পর্ষদের (এনইসি) সম্মেলনকক্ষে গতকাল রোববার সরকারের সঙ্গে এক ঋণচুক্তি স্বাক্ষর শেষে বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর থেবাকুমার কান্দিয়াহ সাংবাদিকদের এ তথ্য জানান।ঋণচুক্তি শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে থেবাকুমার কান্দিয়াহ জানান, বিষয়টি নিয়ে ম্যানিলা ও ওয়াশিংটন করপোরেট পর্যায়ে আলোচনা চলছে। তিনি আরও জানান, আলোচনা চললেও পদ্মা সেতু চুক্তিতে এডিবি তার নিজস্ব দুর্নীতি রোধ ও ক্রয়নীতির বাস্তবায়ন চায়। জটিলতা থাকলেও দাতাগোষ্ঠী পদ্মা সেতু নির্মাণে আন্তরিক বলে তিনি জানান।এদিকে গত শনিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, বিশ্বব্যাংক ও এডিবির মতদ্বৈধতার কারণে অর্থা ৎ দাতাদের কারণেই পদ্মা সেতুর নির্মাণকাজ পিছিয়ে যাচ্ছে। সরকারের দিক থেকে কোনো সমস্যা নেই।গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষা ৎ করেন বিশ্বব্যাংকের সফররত ভাইস প্রেসিডেন্ট ইসাবেল এম গুরিরো। সাক্ষা ৎ শেষে কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। তবে বৈঠকে পদ্মা সেতুসহ বিশ্বব্যাংকের সাহায্যপুষ্ট প্রকল্পগুলো নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।