জনতা ইনস্যুরেন্স ও পূরবী জেনারেল ইনস্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
জনতা ইনস্যুরেন্স ও পূরবী জেনারেল ইনস্যুরেন্স ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।জনতা ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৬ জুলাই বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২৯ মে। এজিএমের স্থান পরে জানানো হবে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ১৮.০৬ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৩৯.৬৬ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৭.১৩ টাকা।পূরবী জেনারেল ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৭ জুলাই দুপুর ১২টায় ঢাকার শেরেবাংলা নগরে এলজিইডি ভবনে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২৫ মে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ৯০.৫০ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২৩৩.৯১ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৮.৫৫ টাকা।