জনতা ইনস্যুরেন্সের লেনদেন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি জনতা ইনস্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আজ সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান প্রথম আলো ডটকমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।শফিকুর রহমান জানান, জনতা ইনস্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১০ সালে শেয়ার হোল্ডারদের জন্য ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ার হোল্ডারদের অনুমোদন না করেই ২০১১ সালের জন্য নতুন করে ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। এ কারণে ডিএসই কর্তৃপক্ষ অনির্দিষ্ট কালের জন্য প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন বন্ধ করে দেয়।ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদে বিনিয়োগকারীদের বৃহত্ স্বার্থে জনতা ইনস্যুরেন্সের শেয়ার লেনদেন স্থগিত করা হয়।