জনতা ব্যাংক গ্লোবাল ফিন্যান্স ম্যাগাজিনের পুরস্কার পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জনতা ব্যাংক লিমিটেড যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক গ্লোবাল ফিন্যান্স ম্যাগাজিনের ‘ওয়ার্ল্ডস বেস্ট ব্যাংক-অ্যাওয়ার্ড ২০০৯’ তথা বিশ্বের সেরা ব্যাংক হিসেবে পুরস্কার লাভ করেছে।জনতা ব্যাংক লিমিটেড বিশ্বের ১১৩টি দেশের সেরা ব্যাংকগুলোর মধ্যে এশিয়ায় চতুর্থ ও বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে এই পুরস্কার পেল।গ্লোবাল ফিন্যান্সের জুরি বোর্ড ১১টি গুরুত্বপূর্ণ ব্যাংকিং সূচকের ওপর অর্জিত প্রবৃদ্ধি ও গুণগত উৎকর্ষের ভিত্তিতে এই পুরস্কার ঘোষণা করে। সূচকগুলোর মধ্যে সম্পদ ও মুনাফা বৃদ্ধি, স্ট্র্যাটেজিক রিলেশনশিপ তথা কৌশলগত সম্পর্ক, ব্যবসায় উদ্ভাবন-উন্নয়ন ও সম্প্রসারণ, অপিনিয়ন্স অব ইক্যুইটি এবং ঋণমান বিশ্লেষণ ইত্যাদি উল্লেখযোগ্য। বিজ্ঞপ্তি।