জনতা ব্যাংক দরিদ্র চাষিদের সুদমুক্ত কৃষিঋণ দিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চরাঞ্চলের দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সুদমুক্ত কৃষিঋণ বিতরণ করেছে জনতা ব্যাংক লিমিটেড।ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত সম্প্রতি এ ঋণ বিতরণ করেন। ঋণ বিতরণ অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক মো. নাগিবুল ইসলাম, আর এম দেবনাথ ও মো. আবু নাসের এবং উপব্যবস্থাপনা পরিচালকেরাসহ (ডিএমডি) ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।