জনতা ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আইপিও ড্র অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের ইউনিট বরাদ্দ দেওয়ার লক্ষ্যে লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর জাতীয় ক্রীড়া কমপ্লেক্স মিলনায়তনে গতকাল রোববার এই লটারির কার্যক্রম পরিচালিত হয়।সরকারি মালিকানাধীন প্রথম বাণিজ্যিক ব্যাংক হিসেবে জনতা ব্যাংক এই ফান্ড গঠন করেছে। ফান্ডটির আইপিও লটারি অনুষ্ঠানে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আমিনুর রহমান, জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর মিয়া, রেইস অ্যাসেট ম্যানেজমেন্টের মাশরিব যাহিদ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জসহ (সিএসই) সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এস এম আমিনুর রহমান পুঁজিবাজারের উন্নয়নে সরকারি ব্যাংকগুলোর ভূমিকার উল্লেখ করে বলেন, দেশের পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে নতুন দিক উন্মোচিত হচ্ছে। এ যাত্রাকে আরও ত্বরান্বিত করতে জনতা ব্যাংক এবং রেইস ম্যানেজমেন্ট এক হয়ে দেশে সরকারি ব্যাংক হিসেবে প্রথম মিউচ্যুয়াল ফান্ড গঠন করেছে।”প্রথম জনতা মিউচুয়াল ফান্ডের আকার ২০০ কোটি টাকা, যার মধ্যে ১০০ কোটি টাকা আইপিওর মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। বিজ্ঞপ্তি।