জনতা ব্যাংক ‘প্রডাক্টিভ লোকেশন চ্যাম্পিয়ন’ পুরস্কার পেয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বখ্যাত মানি ট্রান্সফার কোম্পানি ওয়েস্টার্ন ইউনিয়ন সম্প্রতি জনতা ব্যাংক লিমিটেডকে ‘প্রডাক্টিভ লোকেশন চ্যাম্পিয়ন-২০১০’ অ্যাওয়ার্ড তথা পুরস্কারে ভূষিত করেছে।চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক এজেন্ট সম্মেলনে জনতা ব্যাংককে এই পুরস্কার দেওয়া হয়। দেশব্যাপী ৮৫৬টি শাখার মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়ন নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য জনতা ব্যাংককে এই স্বীকৃতি দেওয়া হয়। জনতা ব্যাংক এর আগে দ্য কোয়ালিটি রিকগনিশন অ্যাওয়ার্ড, ওয়ার্ল্ডস বেস্ট ব্যাংক অ্যাওয়ার্ড, দ্য ব্যাংকার্স অ্যাওয়ার্ড এবং এশিয়ান ব্যাংকিং অ্যাওয়ার্ড পেয়েছে। বিজ্ঞপ্তি।