জনতা ব্যাংকে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকে বিক্ষোভ করেছেন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা। পদোন্নতি নীতিমালা অনুসরণ করা হয়নি এমন অভিযোগ তুলে গতকাল রোববার বিক্ষোভে অংশ নেন কর্মকর্তারা। পরে তাঁরা ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা করে দাবি পেশ করেন। সম্প্রতি ব্যাংকের উপমহাব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপক, প্রথম সহকারী মহাব্যবস্থাপক, জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা পদে পদোন্নতি হয়। জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, পদ কম, প্রার্থী বেশি। এ কারণে পদোন্নতিতে সবাই সন্তুষ্ট হতে পারেননি। বিষয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদে উপস্থাপন করা হবে। এদিকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম অসুস্থতার কারণে গতকাল কার্যালয়ে আসেননি।