জনতা ব্যাংকের কুড়িগ্রাম নাগেশ্বরী শাখায় অনলাইন ব্যাংকিং চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংকের কুড়িগ্রামের নাগেশ্বরী শাখায় অনলাইন ব্যাংকিং চালু করা হয়েছে।কুড়িগ্রাম-১ আসনের সাংসদ একেএম মোস্তাফিজুর রহমান সম্প্রতি উপজেলার পৌর মার্কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন।এ উপলক্ষে পৌর মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নাজমীন সুলতানা , জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ড. জিল্লুর রহমান, আঞ্চলিক প্রধান আক্তারুজ্জামান, উপজেলার চেয়ারম্যান আসলাম হোসেন সওদাগর, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, পৌর চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ফাকু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোজাম্মেল হক প্রধান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম রসুল, বণিক সমিতির সভাপতি নুরনবী দুলাল।