জনতা ব্যাংকের খুলনা ও বরিশাল বিভাগের শাখা ব্যবস্থাপক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনতা ব্যাংকের খুলনা ও বরিশাল বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।খুলনার স্থানীয় একটি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত। ব্যাংকের খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ভীষ্মদেব মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে পরিচালকদের মধ্যে মো. এনামুল হক চৌধুরী, চৌধুরী আবদুল কাইয়ূম, মো. নজিবর রহমান, দবির উদ্দিন আহমেদ, আবদুর রউফ সরদার, এ কে এম শাহজাহান কামাল, এমডি ও সিইও এস এম আমিনুর রহমান উপস্থিত ছিলেন।সম্মেলনে ব্যাংকের খুলনা ও বরিশাল বিভাগের নির্বাহী ও শাখা ব্যবস্থাপকেরা যোগ দেন। বিজ্ঞপ্তি।