জনতা ব্যাংকের ডোমার শাখা নতুন ভবনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংক লিমিটেডের নীলফামারীর ডোমার উপজেলা শাখা নবনির্মিত ভবনে উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের রংপুর বিভাগীয় মহাব্যবস্থাপক মো. মহসীন প্রধান অতিথি হিসেবে সম্প্রতি নবনির্মিত ভবনে শাখাটির উদ্বোধন করেন।এ সময় জনতা ব্যাংকের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক কাজী খলিলুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক হুমায়ুন ফারুক খান, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল রাজ্জাক বসুনিয়া, ইউএনও আবু রায়হান মিয়া, নীলফামারী শাখার ব্যবস্থাপক করিমুল হক, ডোমার শাখার ব্যবস্থাপক আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।