জনতা ব্যাংকের ঢাকা উত্তর-দক্ষিণাঞ্চলের ব্যবস্থাপক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংক লিমিটেডের বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর ও দক্ষিণাঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত। ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয় দক্ষিণাঞ্চলের মহাব্যবস্থাপক শিহাবউদ্দিন মো. শাহজাহানের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের পরিচালক মো. এনামুল হক চৌধুরী, জামালউদ্দিন আহমেদ, বলরাম পোদ্দার, এ কে এম শাহজাহান কামাল, মো. আবদুর রউফ সরদার, দবিরউদ্দিন আহমেদ ও আর এম দেবনাথ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আমিনুর রহমান বক্তব্য দেন।সম্মেলনে আরও বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জিল্লুর রহমান, ঢাকা বিভাগীয় কার্যালয়-উত্তরাঞ্চলের মহাব্যবস্থাপক মো. আলমগীর মিয়া। সম্মেলনে ব্যাংকের ঢাকা উত্তর ও দক্ষিণাঞ্চলের ৩২১ জন শাখা ব্যবস্থাপক যোগ দেন। বিজ্ঞপ্তি।