জনতা ব্যাংকের নতুন এমডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. আবদুস সালাম গতকাল মঙ্গলবার জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) এমডির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৩ সালে বিকেবিতে ব্যবস্থাপক হিসেবে যোগ দিয়ে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ও ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) থেকে ১৯৯৩ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ডিগ্রি অর্জন করেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।