জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান এস এ চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংক লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ব্যাংকার সিরাজ উদ্দীন আহমেদ চৌধুরী। ব্যাংক খাতে তিনি এস এ চৌধুরী নামে পরিচিত।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল বুধবার এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে। ব্যাংক কোম্পানি আইন (সংশোধিত ২০১৩) অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তিপত্র নিয়ে এস এ চৌধুরীকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। তবে কত দিনের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে, প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়নি।

এর আগে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের (বিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন এস এ চৌধুরী। তিনি জনতা ব্যাংকের সদ্য বিদায়ী চেয়ারম্যান আবুল বারকাতের স্থলাভিষিক্ত হয়েছেন।