জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হচ্ছেন। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল মঙ্গলবার জনতা ব্যাংকের পর্ষদের কাছে তাঁকে নিয়োগের সুপারিশ করে চিঠি পাঠিয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র নিয়ে ব্যাংকের পর্ষদ ওয়াহিদুজ্জামানকে চেয়ারম্যান পদে নিয়োগ দিতে পারে। কর্মজীবনে এ ছাড়া পানিসম্পদ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব ছিলেন ওয়াহিদুজ্জামান। তিনি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সচিব (নির্বাহী পরিচালক); জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক; আমদানি ও রপ্তানি অধিদপ্তরের প্রধান নিয়ন্ত্রকও ছিলেন। সেন্টার ফর এনভায়রনমেন্ট জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) ট্রাস্টির চেয়ারম্যান ছিলেন তিনি।