জনতা ব্যাংকের নতুন ডিএমডি হেলাল উদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. হেলাল উদ্দিন
মো. হেলাল উদ্দিন

মো. হেলাল উদ্দিন সম্প্রতি পদোন্নতি পেয়ে জনতা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন। এর আগে তিনি এ ব্যাংকের মহাব্যবস্থাপক ছিলেন। তিনি ১৯৮৫ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দিয়ে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ব্যাংকের শাখা, এরিয়া, বিভাগীয় প্রধানসহ প্রধান কার্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। হেলাল উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি