জনতা ব্যাংকের প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনতা ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি ‘সফলভাবে শাখা ব্যবস্থাপনার কৌশল’ শীর্ষক এক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। ১০ দিনের এই কোর্সে শাখা ব্যবস্থাপকসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ২৫ জন কর্মকর্তা অংশ নেন। কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ তপন কুমার ঘোষ। এ সময় ইনস্টিটিউটের মহাব্যবস্থাপক সালেকুজ্জামান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।