জনতা ব্যাংকের প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনতা ব্যাংক লিমিটেড সম্প্রতি ‘ব্যাংক ব্যবসায় মুখ্য ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এই কর্মসূচিতে ২১ জন কর্মকর্তা অংশ নেন।কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক তপন কুমার ঘোষ। কোর্সটি সমন্বয় করেন প্রশিক্ষণ ইনস্টিটিউটের অনুষদ সদস্য শিপ্রা বিশ্বাস।এই কোর্সে ব্যাংকের ঋণ, সম্পদ-দায়, বৈদেশিক বিনিময়, মানি লন্ডারিং, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন প্রভৃতি ক্ষেত্রে ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া পরিবেশবান্ধব ব্যাংকিং ও পরিবেশ ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কেও আলোচনা হয়। বিজ্ঞপ্তি।