জনতা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনতা ব্যাংক লিমিটেডের ৭ম বার্ষিক সাধারণ সভা গত সোমবার ঢাকায় ব্যাংকের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত সভাপতিত্ব করেন। এতে সরকারের প্রতিনিধি হিসেবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস, ব্যাংকের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, জনতা ব্যাংক গত ২০১৩ সালে কর ও সঞ্চিতি বাদে ৯৫৫ কোটি টাকার নিট মুনাফা অর্জন করেছে। আর ব্যাংকের মোট সম্পদ ১৪.৬৬% বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞপ্তি।