জনতা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
জনতা ব্যাংক লিমিটেডের পঞ্চম বার্ষিক সাধারণ সভা গত মঙ্গলবার ব্যাংকের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।সভায় ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত সভাপতিত্ব করেন। এতে সরকারের প্রতিনিধি হিসেবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব গকুল চাঁদ দাস এবং ব্যাংকের পরিচালক জামালউদ্দিন আহমেদ, বলরাম পোদ্দার, দবিরউদ্দিন আহমেদ, মো. আবদুর রউফ সরদার, এ কে এম শাহজাহান কামাল, আর এম দেবনাথ, মো. নজিবর রহমান, মো. এমদাদুল হক, পারভীন মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আমিনুর রহমান, কোম্পানি সচিব মো. মোসাদ্দেক-উল-আলম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বলা হয়, ২০১১ সালে জনতা ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে এক হাজার ৫৭২ কোটি ২০ লাখ টাকা, যা চলতি ২০১২ সালে এক হাজার ৮০০ কোটি টাকার বেশি হবে বলে সভায় শেয়ারহোল্ডারদের জানানো হয়।আলোচ্য বছরে এই ব্যাংকের আমানতের পরিমাণ ৩৬ হাজার ১৬৭ কোটি ৭০ লাখ টাকা ও মোট ঋণ ২৫ হাজার ৭৮০ কোটি ১০ লাখ টাকায় দাঁড়ায়। একই বছরে ব্যাংকের খেলাপি ঋণের হার ৫ দশমিক ৬০ শতাংশে নেমে আসে। বিজ্ঞপ্তি