জনতা ব্যাংকের সিলেট বিভাগের ব্যবস্থাপক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংকের সিলেট বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের সিলেট বিভাগের সব শাখা ব্যবস্থাপক যোগ দেন।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিলেট বিভাগীয় মহাব্যবস্থাপক মোহাম্মদ লুৎফুর রহমান। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মাহমুদুল হক।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের সিলেট করপোরেট শাখার উপমহাব্যবস্থাপক মো. রিয়াজুল ইসলাম, বৈদেশিক বিনিময় করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক সুবোধ চন্দ্র তালুকদার, জিন্দাবাজার করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. এনায়েত উল্লাহ, মৌলভীবাজার আঞ্চলিক শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. আবদুর রউফ, সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আবদুল ওয়াদুদ, হবিগঞ্জ আঞ্চলিক শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. শাহজাহান মিয়া প্রমুখ।