জনতা ব্যাংকের ৬৪৯ জন অস্থায়ী কর্মচারীর চাকরি স্থায়ী হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক লিমিটেডে দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রেডে অস্থায়ী ভিত্তিতে (ক্যাজুয়াল) কর্মরত ৬৪৯ জন কর্মচারীর চাকরি স্থায়ী করা হয়েছে।ঢাকায় গতকাল বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কর্মচারীর হাতে তাঁদের চাকরি স্থায়ীকরণপত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত।ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের পরিচালকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।