জনতা ব্যাংকের ‘ঘরে ঘরে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প’ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংক লিমিটেড ‘ঘরে ঘরে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প’ নামে একটি মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে।এই প্রকল্পের প্রত্যেক গ্রাহক প্রতিবার ১০০ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারবেন। গ্রাহকের হিসাবে ন্যূনতম তিন হাজার টাকা জমা হলে বার্ষিক ৪ শতাংশ থেকে সাড়ে ৬ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে। পাশাপাশি পাঁচ হাজার টাকার স্থিতির বিপরীতে গ্রাহকেরা সহজ শর্তে ঋণও নিতে পারবেন।ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত গত বৃহস্পতিবার ব্যাংকের টঙ্গী শাখায় এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অনুষ্ঠানে স্থানীয় সাংসদ মো. জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি, টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ খান সম্মানিত অতিথি এবং ব্যাংকের পরিচালক মো. এনামুল হক চৌধুরী, মো. নজিবর রহমান, বলরাম পোদ্দার, এ কে এম শাহজাহান কামাল, আর এম দেবনাথ ও মো. দবির উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্পটির রূপকার ও ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জিল্লুর রহমান।