জনমত যাচাইয়ে প্রাইভেট প্লেসমেন্ট নীতিমালা
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) প্রাইভেট প্লেসমেন্ট নীতিমালা জনমত যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার নীতিমালাটি এসইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। জনমত যাচাইয়ের পর চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে এটি গেজেট আকারে প্রকাশ করা হবে বলে এসইসি সূত্রে জানা গেছে।এসইসি সূত্র জানায়, নতুন কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্তির আগে প্লেসমেন্টের মাধ্যমে শেয়ার বিক্রি করে অর্থ উত্তোলন করে থাকে। এ ক্ষেত্রে কেউ যাতে অনিয়মের আশ্রয় নিতে না পারে, সে লক্ষ্যে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির সিদ্ধান্ত নেয় এসইসি। ১২ সেপ্টেম্বর এসইসির নিয়মিত কমিশন সভায় ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (প্রাইভেট প্লেসমেন্ট অব ডেট সিকিউরিটিজ) রুলস, ২০১২’ কিছু পরিবর্তন সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। এ ব্যাপারে জনমত যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয় ওই দিন।এরই পরিপ্রেক্ষিতে জনমত যাচাইয়ের জন্য নীতিমালাটি আজ এসইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এ বিষয়ে কারও কোনো মতামত থাকলে আগামী ১ অক্টোবরের মধ্যে এসইসির চেয়ারম্যান বরাবর পাঠাতে বলা হয়েছে।