জনমত যাচাইয়ে মিউচুয়াল ফান্ড বিধিমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ জনমত যাচাইয়ে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার এসইসির ওয়েবসাইটে খসড়া বিধিমালা প্রকাশ করা হয়েছে। জনমত যাচাইয়ের পর চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে এটি গেজেট আকারে প্রকাশ করা হবে বলে এসইসি সূত্রে জানা গেছে।এসইসি সূত্র জানায়, মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়নের লক্ষ্যে মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০০১-এ বেশ কিছু সংশোধনী আনার সিদ্ধান্ত নেয় বর্তমান কমিশন। এরই আলোকে গত ১২ সেপ্টেম্বর এসইসির ৪৪৪তম কমিশন সভায় ওই বিধিমালাটির সংশোধনী কিছু পরিবর্তন সাপেক্ষে অনুমোদন করা হয়। সংশোধিত নতুন বিধিমালায় ২০০১ সালের বিধিমালার মোট ১০টি বিধিতে পরিবর্তন (সংশোধনী) আনা হয়েছে। এ ব্যাপারে জনমত যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয় ওই দিন।এরই পরিপ্রেক্ষিতে জনমত যাচাইয়ের জন্য নীতিমালাটি আজ এসইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এ বিষয়ে কারও কোনো মতামত থাকলে তা ১৩ অক্টোবরের মধ্যে এসইসির চেয়ারম্যান বরাবর পাঠাতে বলা হয়েছে।