জনসংযোগ সেবায় উৎসে কর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে জনসংযোগ সেবাটি বেশ জনপ্রিয় হচ্ছে। জনসংযোগ প্রতিষ্ঠানও গড়ে উঠছে। জনসংযোগ সেবার বিনিময়ে ওই সব প্রতিষ্ঠানকে অর্থ দেয় সেবাগ্রহীতা প্রতিষ্ঠান। এবার অর্থমন্ত্রী সেদিকে নজর দিলেন। জনসংযোগ সেবার মোট বিলের ওপর ২৫ লাখ টাকা পর্যন্ত দেড় শতাংশ এবং ২৫ লাখ টাকার বেশি ২ শতাংশ হারে উৎসে কর কাটার প্রস্তাব করা হয়েছে। আর জনসংযোগ প্রতিষ্ঠান যদি কমিশন বা ফি পায় তবে ২৫ লাখ টাকা পর্যন্ত ১০ শতাংশ এবং ২৫ লাখ টাকার বেশি হলে ১২ শতাংশ উৎসে কর দিতে হবে।