জনসন এন্ড জনসনের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি জনসন এন্ড জনসনের ফার্মাসিউটিক্যাল কোম্পানী জ্যানসেনের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে বাংলাদেশে জ্যানসেন এর বিপণন সহযোগী প্রতিষ্ঠান ইউনিহেলথ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এম মোসাদ্দেক হোসেন, জেনারেল ম্যানেজার শামীম আলম খান, গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার সাফায়েত মাহমুদ, জ্যানসেন এর ভাইস প্রেসিডেন্ট শুধ্রিন্দ্রা কুলকারনি, এসোসিয়েটস ডিরেক্টর এল বি এস গণপতি, বিজনেস ম্যানেজার রাভিকান্ত ত্যাগী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জনসন এন্ড জনসনে ক্যানসার, মানসিক রোগ এবং রিউমাটয়েড আথ্রাইটিস এর বিশ্বমানের অত্যাধুনিক ওষুধ বাংলাদেশে ইউনিহেলথ লিমিটেড এর মাধ্যমে বিপণন ও বিতরণ করা হয।