জবাবদিহি তৈরি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে দর্শন থেকে সরকার এ উদ্যোগ নিয়েছে তাকে আমরা সাধুবাদ জানাই ও সমর্থন করি। সেবা পাওয়া শুধু বিনিয়োগকারী নয়, যেকোনো মানুষের অধিকার। আমরা চাই সব মানুষ ভোগান্তি ছাড়া দ্রুততার সঙ্গে সেবা পাক, অধিকার প্রতিষ্ঠিত হোক। কত দিনের মধ্যে সেবা দিতে হবে তা উল্লেখ থাকলে এর মধ্য দিয়ে একধরনের জবাবদিহি তৈরি হবে। আমি মনে করি, এ পরিস্থিতি তৈরি করা গেলে ব্যবসার পরিবেশের উন্নতি হবে এবং তা বাংলাদেশ সম্পর্কে বৈশ্বিক বিনিয়োগকারীদের ইতিবাচক বার্তা দেবে। বাংলাদেশে বিনিয়োগ বাড়বে।