জমি কেনায় খরচ বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি কিনতে আগের চেয়ে বেশি খরচ করতে হবে। রাজধানীর অভিজাত এলাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল—যেখানেই জমি কিননু না কেন, আগের চেয়ে খরচ বেশি করতেই হবে। জমির মূল্য কম দেখিয়ে দলিলমূল্য করা হয়। তাই আগামী অর্থবছরের বাজেট ঘোষণায় এ খাতের উৎসে করে ব্যাপক পরিবর্তন করার প্রস্তাব করা হয়েছে।
এখন থেকে ঢাকা ও চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বািণজ্যিক ও অভিজাত আবাসিক এলাকায় জমি কেনাবেচার সময় কাঠাপ্রতি অগ্রিম নির্দিষ্ট পরিমাণ কর দিতে হবে। অর্থমন্ত্রী বাজেট বক্ততৃায় এই প্রস্তাব দিয়েছে।
বর্তমানে জমি বিক্রয়ের সময় বিদ্যমান দলিলমূল্যের ওপর তিন শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হয়।
আবার একইভাবে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ আবাসিক, ব্যবসায়িক কার্যক্রমের জন্য ফ্ল্যাট বা ফ্লোর হস্তান্তরের ক্ষেত্রে বর্গফুট হিসেবে নির্দিষ্ট কর আরোপ করার প্রস্তাব করা হয়েছে। এর মানে হলো, ফ্ল্যাট বা বাণিজ্যিক ফ্লোর কিনলে বর্গফুট হিসেবে কর দিতে হবে। দলিলমূল্যে কর দেওয়া যাবে না।
তবে কাঠাপ্রতি কিংবা বর্গফুটপ্রতি কত টাকা কর নেওয়া হবে, তা বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়নি। পরে পরিপত্র জারি করার সময় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিষয়টি পরিষ্কার করবে বলে জানা গেছে।
এ ছাড়া যেসব এলাকায় কাঠাপ্রতি কিংবা বর্গফুটভিত্তিক কর আদায় করা হবে, সেসব এলাকা বাদে রাজউক ও সিডিএর (চট্টগ্রাম) অন্য এলাকায় জমি বেচাকেনার সময় দলিলমূল্যের চার শতাংশ উৎসে কর দিতে হবে। এখন এই হার তিন শতাংশ।
দেশের অন্য অঞ্চলেও জমি বেচাকেনায় উৎসে করের হার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অন্য সিটি করপোরেশন ও জেলা সদরের পৌরসভা এলাকায় জমির নিবন্ধনমূল্যের ওপর তিন শতাংশ হারে উৎসে কর দিতে হবে। আর অন্য পৌরসভার ক্ষেত্রে এই হার হবে দুই শতাংশ। পৌরসভা এলাকার বাইরে এই হার এক শতাংশ।