জয়পুরহাটে আখ চাষ বন্ধের হুমকি কৃষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট চিনিকল অবিলম্বে পাওনা টাকা পরিশোধ না করলে কৃষকেরা আখ চাষ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন৷ চিনিকল গেটে গতকাল সোমবার এক বিক্ষোভ সমাবেশে তাঁরা এই হুমকি দেন৷

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এ চিনিকলের কাছে সাড়ে ১৪ হাজার ৫০১ জন আখচাষির প্রায় সাড়ে ১২ কোটি টাকা পাওনা আটকে রয়েছে। সময় মতো টাকা না পেয়ে অনেক কৃষকই বাধ্য হয়ে আখ বিক্রির টাকার রসিদ কম দামে দালালদের কাছে বিক্রি করতে বাধ্য হয়েছেন।

চিনিকলটির কর্মকর্তারা বলেন, গত দুটি মৌসুমে উৎপাদিত ১৫ হাজার মেট্রিক টন চিনি (দাম প্রায় ৬০ কোটি টাকা) বিক্রি না হওয়ায় এবং সরকারিভাবে বরাদ্দ না থাকায় আখচাষিদের পাওনা পরিশোধ করা যাচ্ছে না৷

চিনিকল গেটে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন স্থানীয় ‘আখ চাষী কল্যাণ সমিতি’র সভাপতি আবু তালেব চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ। বক্তারা অবিলম্বে কৃষকদের পাওনা পরিশোধ ও ভবিষ্যতে আখের মূল্য মণপ্রতি ১৫০ টাকা করার দা​িব জানান।

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আসন্ন রোজার সময় চিনি বিক্রি করে আখচাষিদের টাকা পরিশোধ করা হবে।’