জলবায়ু তহবিল থেকে বিশ্বব্যাংককে বাইরে রাখার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের প্রতি ‘দুর্নীতির ফাঁদ’ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান এবং সব জলবায়ু তহবিল থেকে বিশ্বব্যাংককে বাইরে রেখে একটি স্বায়ত্তশাসিত বোর্ড গঠনের দাবি জানিয়েছে ১৮টি নাগরিক সংগঠন। ইক্যুইটিবিডির নেতৃত্বে গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।সংগঠনগুলো অভিমত প্রকাশ করে বলে, তহবিল-ব্যবস্থাপনা নিয়ে যেহেতু জনমনে বিভিন্ন প্রশ্ন উঠেছে, তাই এই তহবিলের জন্য একটি স্বায়ত্তশাসিত বোর্ডই হতে পারে সর্বোত্তম বিকল্প।মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণকারী সংগঠনগুলো হলো আপন, এসো, সিএসআরএল, অনলাইন নলেজ সোসাইটি, ইক্যুইটিবিডি, লীড ট্রাস্ট, এনসিসিবি, বিইউপি, বাংলাদেশ ভূমিহীন সমিতি, বাংলাদেশ কৃষক ফেডারেশন, জাতীয় শ্রমিক জোট, সিরাক বাংলাদেশ, হিউম্যানিটি ওয়াচ, ডিসিআই, প্রাণ, এসডিও, সুপ্র এবং ভয়েস। বিজ্ঞপ্তি।