জলবায়ু তহবিলে বিশ্বব্যাংকের বিরোধিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের নাগরিক সমাজের ১১টি সংগঠন ও নেটওয়ার্ক জলবায়ু অভিযোজনে বিশ্বব্যাংকের পিপিসিআর তহবিলের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছে।গতকাল শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এই আহ্বান জানানো হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী সংগঠনগুলো হচ্ছে: এআরপিওএন, বাংলাদেশ কৃষক ফেডারেশন, ডিসিআই, সিএসআরএল, সিডিপি, লিড ট্রাস্ট, ইক্যুইটিবিডি, আইইডি, অনলাইন নলেজ সেন্টার, কিষাণী সভা, উদ্দীপন এবং উন্নয়ন অন্বেষণ।মানববন্ধনটির সঞ্চালক ছিলেন মোস্তফা কামাল আকন্দ। অনুষ্ঠানে বক্তব্য দেন রেজাউল করিম চৌধুরী (ইক্যুইটিবিডি), প্রদীপ কুমার রায় (সিএসআরএল), আবদুল কাদের হাজারী (এআরপিওএন) এবং সুবল সরকার (বাংলাদেশ ভূমিহীন সমিতি)। মানববন্ধনে ইক্যুইটিবিডি কর্তৃক প্রস্তুতকৃত অবস্থানপত্রে উল্লেখ করা হয়, সরকার মোট পাঁচ কোটি ডলার অনুদান হিসেবে পাবে এবং ছয় কোটি ডলার বিশ্বব্যাংকের পিপিসিআর তহবিল থেকে ঋণ হিসেবে নেবে। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বিশ্বব্যাংক মিলে মোট ঋণ তহবিলের পরিমাণ ৫১ কোটি ৫০ লাখ ডলার। প্রকৃত অর্থে এটি হবে মাত্র ৯ শতাংশ অনুদান এবং ৯১ শতাংশ ঋণের বোঝা। ঋণের প্রক্রিয়াটি ২০১১ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে চূড়ান্ত করা হবে। বিজ্ঞপ্তি।