
টানা পাঁচবারের মতো বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন। তিনি বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান। ২০১৬-১৭ সময়ের জন্য সমিতির নতুন পরিচালনা পর্ষদের সভাপতি ও সহসভাপতি পদের নির্বাচন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। নতুন কমিটিতে গিয়াসউদ্দিন আহমেদ জ্যেষ্ঠ সহসভাপতি, কাজী আনোয়ারুল হক ও গোলাম কিবরিয়া সহসভাপতি পুনর্নির্বাচিত হন। সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। নতুন কমিটির পরিচালকেরা হচ্ছেন ফেরদৌস ওয়াহেদ, সামিম আহমেদ, আলী আহমেদ, মোহাম্মদ ইলিয়াস, নুর আলম বাচ্চু, সৈয়দ তাহসিন হক, তোফায়েল কবির খান, মোশাররফ হোসেন, খোরশেদ আলম, আবুল খায়ের, মেহেদী হাসান, এ কে এম জহিরুল কাইয়ুম খান, মো. ইয়াকুব, এ টি এম সাঈদুর রহমান বুলবুল, আব্দুল মুমিত, মো. শাহজাহান ও হাজি আব্দুল মান্নান।