প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এবার জাগো’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা বেসরকারি এফএম রেডিও স্টেশন জাগো এফএম-এর সম্প্রচারের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর মধ্য বাড্ডায় জাগো এফএমের কার্যালয়ে দিনব্যাপী প্রীতিসম্মেলনের আয়োজন করা হয়েছে। জাগো এফএমের শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বিনোদনমূলক এফএম রেডিও স্টেশন হিসেবে বর্তমানে এর ‘মোস্ট ওয়ান্টেড’, ‘মেমোরিস নট আউট’, ‘পড়শি নাইট’, ‘লং ড্রাইভ’, ‘হ্যালো মর্নিং’, ‘ভূত স্টুডিও’, ‘লাভ স্টোরি’সহ বিভিন্ন অনুষ্ঠান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। বিজ্ঞপ্তি