জাগো এফএম-বিপিজিএ চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আগামী দুই বছরের জন্য বাংলাদেশ প্রফেশনাল গলফারস্ অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) সঙ্গে এক্সক্লুসিভ রেডিও পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে জাগো এফএম ৯৪.৪। সম্প্রতি রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। জাগো এফএমের পক্ষে প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস শাহ্ এম ডি কে এইচ এ ফাজল এবং বিপিজিএর পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম (অব.) চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপিজিএ প্রেসিডেন্ট আসিফ ইব্রাহীম, সম্পাদক কর্নেল এম ডি শহিদুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।