জাতিসংঘ বাংলাদেশকে ১৩ হাজার কোটি টাকা সহায়তা দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে জাতিসংঘ বাংলাদেশকে ১.৮ বিলিয়ন ডলার বা ১৩ হাজার ১৪০ কোটি টাকা অনুদান দেবে। আজ বুধবার সচিবালয়ে এ ব্যাপারে জাতিসংঘের সঙ্গে সরকারের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। জাতিসংঘ উন্নয়ন সহায়তা কাঠামো (ইউএনডিএএফ) বিষয়ক এ চুক্তিতে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মোশাররফ হুসাইন ভূঁইয়া এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিয়েল ওয়াকার স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ের জন্য এ অর্থ ব্যয় করা হবে। এ জন্য সাতটি অগ্রাধিকার খাত চিহ্নিত করা হয়েছে।এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।