জাতীয় গুণগতমান নীতি চূড়ান্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুণগতমানের পণ্য ও সেবা উৎপাদনের জন্য জাতীয় গুণগতমান (পণ্য ও সেবা) নীতি চূড়ান্ত করছে শিল্প মন্ত্রণালয়। এই নীতি চূড়ান্ত হওয়ার পর তা অনুমোদিত হলে এর আলোকে আইনি কাঠামো প্রণয়ন করা হবে। এতে দেশে উৎপাদিত পণ্য ও সেবা বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষেত্রে সক্ষমতা আরও বাড়বে। এ লক্ষ্যে খসড়া নীতিটি চূড়ান্ত করার বিষয়ে গত বুধবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় মন্ত্রী দ্রুত নীতিটি চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন। শিল্প মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। সভায় শিল্পমন্ত্রী বলেন, দেশে উৎপাদিত পণ্য যেন অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে, এই নীতিতে সে ধরনের নির্দেশনা নিশ্চিত করতে হবে।
বাণিজ্য ডেস্ক