প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্প্রতি সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। এক অনুষ্ঠানে বুথটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এইচ এম হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রদীপ কুমার দত্ত, বিশ্ববিদ্যালয় এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।