জাতীয় আসবাবপত্র মেলা কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির উদ্যোগে আগামীকাল সোমবার থেকে ১১তম জাতীয় আসবাবপত্র মেলা-২০১২ শুরু হচ্ছে।ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সপ্তাহব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার (ডিটিসি)।মেলা উপলক্ষে সম্প্রতি এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সেলিম এইচ রহমান, মহাসচিব ইলিয়াস সরকার, সাংগঠনিক সচিব এ করিম মজুমদার, মেলা কমিটির আহ্বায়ক শেখ আবদুল আউয়াল ও ভাইস চেয়ারম্যান আতিফ দেওয়ান রশিদ। এবারের মেলায় ৮৮টি প্রতিষ্ঠান অংশ নেবে। বিজ্ঞপ্তি।