জাতীয় উৎপাদনশীলতা দিবস ২ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্প ও সেবা খাতে উৎপাদনশীলতা বাড়াতে আগামী ২ অক্টোবর সারা দেশে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদ্যাপনের সিদ্ধান্ত নিয়েছে শিল্প মন্ত্রণালয়।শিল্প খাতে উৎপাদনশীলতা বাড়ানোর স্বীকৃতি হিসেবে নির্বাচিত উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে ওই দিন উৎপাদনশীলতা ও মান পদক (প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি অ্যাওয়ার্ড) দেওয়া হবে।রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমপ্রতি জাতীয় উৎপাদনশীলতা পরিষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন।