জাতীয় এসএমই মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল মঙ্গলবার থেকে পাঁচ দিনব্যাপী জাতীয় এসএমই মেলা শুরু হয়েছে।এসএমই ফাউন্ডেশন আয়োজিত এ মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। অনুষ্ঠানে বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমান, এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মনোয়ারা হাকীম আলী।অনুষ্ঠানে জানানো হয়, এই মেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ১১০টি এসএমই শিল্পপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে।মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।