জাতীয় এসএমই মেলা ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় এসএমই মেলা-২০১৩ অনুষ্ঠিত হবে।এসএমই ফাউন্ডেশন পাঁচ দিনব্যাপী এই মেলার আয়োজন করছে। এতে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস ও লাইট ইঞ্জিনিয়ারিং বা হালকা প্রকৌশলসামগ্রী, কৃষি প্রক্রিয়াজাত ও চামড়াজাত, প্লাস্টিক ও সিনথেটিক পণ্য এবং ডিজাইন ও ফ্যাশনওয়্যার ইত্যাদি প্রদর্শিত হবে।এসএমই ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (এসএমই) উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বিক্রয়, প্রচার, প্রসার ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হচ্ছে। এবারের মেলায় ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে মোট ১৫০টি স্টল বরাদ্দ দেওয়া হবে। এসএমই ফাউন্ডেশনের ঢাকার ৪ পান্থপথের রয়েল টাওয়ারের কার্যালয় অথবা এই ওয়েবসাইটে www.smef.org.bd আবেদন ফরম পাওয়া যাবে। ১০ হাজার টাকার পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ২৪ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। যাঁরা স্টল পাবেন না, তাঁদের পে-অর্ডার ফেরত দেওয়া হবে। প্রসঙ্গত, একই স্থানে গত বছরের ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি প্রথম জাতীয় এসএমই মেলা অনুষ্ঠিত হয়েছিল। তখন ১০০টি এসএমই প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছিল।