জাতীয় ক্রিকেট দলের নতুন জার্সি হস্তান্তর করল ফ্রেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি২০ বিশ্বকাপ ২০১৬ উপলক্ষে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নতুন জার্সি হস্তান্তর করেছে আসরের পৃষ্ঠপোষক মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। সম্প্রতি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক অনুষ্ঠানে এমজিআইয়ের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ফ্রেশ-এর লোগো সংবলিত নতুন এ জার্সি হস্তান্তর করা হয়। এমজিআই পরিচালক তাহমিনা মোস্তাফা ক্রিকেট দলের ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজার হাতে এ জার্সি তুলে দেন। এ সময় দলের টিম ম্যানেজার খালেদ মাহ্মুদ সুজন, ক্রিকেটার তামিম ইকবাল, এমজিআই নির্বাহী পরিচালক (মার্কেটিং) আসিফ ইকবাল, টপ অব মাইন্ডের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন আদিল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।