জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নসহ আট দফা দাবিতে জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়ন গতকাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছে। এর আগে তারা জেলা শহরে বিক্ষোভ-সমাবেশ করেছে। জেলা প্রশাসন চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আফজাল হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম।ইউনিয়নের নেতারা জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল আওয়ালের কাছে স্মারকলিপি প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর বরাবরে পাঠিয়ে দেবেন বলে শ্রমিকদের আশ্বাস দেন।