জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা গত সোমবার ফটক সভা করেছেন। এরপর তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে সিবিএর সভাপতি খন্দকার শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন সহসভাপতি নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন পাল প্রমুখ।