জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ হবে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সরকার ২০০৮-০৯ অর্থবছরের জন্য ৩৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এটি রপ্তানি ক্ষেত্রে রপ্তানিকারক প্রতিষ্ঠানের সর্বোচ্চ জাতীয় সম্মান।কাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ট্রফি বিতরণ করবেন বলে আশা করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো অনুষ্ঠানের যৌথ আয়োজক।অনুষ্ঠানে দেশের নির্বাচিত কৃতী রপ্তানিকারক প্রতিষ্ঠানের মধ্যে ১৯টি পণ্য খাতের মোট ৩৯টি প্রতিষ্ঠানকে পদক ও সনদ বিতরণ করা হবে। পদকগুলোর মধ্যে রয়েছে ১৯টি স্বর্ণ, ১৩টি রৌপ্য ও সাতটি ব্রোঞ্জ। তথ্য বিবরণী।দেশের রপ্তানিকারক, শিল্পপতি ও ব্যবসায়ীদের মধ্যে জাতীয় পর্যায়ে উৎসাহ, উদ্দীপনা ও পারস্পরিক সুষ্ঠু প্রতিযোগিতার আবহ সৃষ্টি করাই এ ট্রফি প্রদানের উদ্দেশ্য। রপ্তানি ট্রফি প্রদানের ক্ষেত্রে রপ্তানিকারক প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন, বাণিজ্যিক স্বচ্ছতা এবং দেশের প্রচলিত আর্থিক বিধানাবলি যথাযথ অনুসরণবিষয়ক তথ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।উল্লেখ্য, ২০১০-১১ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়কালে দেশের রপ্তানি বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪০ দশমিক ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।প্রসঙ্গত, ২০০৯-১০ অর্থবছরের জাতীয় রপ্তানি ট্রফি প্রদানের কাজও চলমান রয়েছে।