জাতীয় সবজি মেলায় বেসরকারি পর্যায়ে পুরস্কার পেল এসিআই সিডের স্টল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সবজি মেলায় সবজি উৎপাদনে সম্পূরক কলাকৌশল প্রদর্শন করায় বেসরকারি পর্যায়ে প্রথম হয়েছে এসিআই সিড। ছবি: সংগৃহীত
জাতীয় সবজি মেলায় সবজি উৎপাদনে সম্পূরক কলাকৌশল প্রদর্শন করায় বেসরকারি পর্যায়ে প্রথম হয়েছে এসিআই সিড। ছবি: সংগৃহীত

জাতীয় সবজি মেলায় সবজি উৎপাদনে সম্পূরক কলাকৌশল প্রদর্শন করায় বেসরকারি পর্যায়ে প্রথম হয়েছে এসিআই সিড। মেলার শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এসিআই সিডের পক্ষে এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাসের কাছে পুরস্কার তুলে দেন।

৩ থেকে ৫ জানুয়ারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এ জাতীয় সবজি মেলার আয়োজন করেছিল। মেলায় ১০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

৫ জানুয়ারি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিসচিব মো. নাসিরুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ। বিজ্ঞপ্তি