জাতীয় সামাজিক সুরক্ষা কৌশলপত্রের মোড়ক উন্মোচন
বাংলাদেশের জাতীয় সামাজিক সুরক্ষা কৌশলপত্র বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী গতকাল বৃহস্পতিবার পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন।
জীবনচক্রের বিভিন্ন ঝুঁকি কীভাবে মোকাবিলা করা হবে, এ জন্য কৌশলপত্রটি তৈরি করেছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)।
অনুষ্ঠানে শিরীন শারমিন চৌধুরী বলেন, দারিদ্র্য নির্মূলে এ কৌশলপত্র একটি সমন্বিত উদ্যোগ। তিনি আরও বলেন, উন্নয়ন-সহযোগীরা দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
২০৩০ সালের মধ্যেই দেশ দারিদ্র্যমুক্ত হবে বলে আশাবাদ প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের সদস্য (জিইডি) শামসুল আলম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এেএ ছাড়া বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এম এম আকাশ, উন্নয়ন-সহযোগী সংস্থা ডিএফআইডির বাংলাদেশের প্রধান সারা কুক, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলেন টামেসিস প্রমুখ।