জানুয়ারি থেকে শুরু ডিজিটাল একনেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জানুয়ারি থেকে ডিজিটাল একনেক কার্যক্রম শুরু হবে। প্রকল্পের প্রস্তাবনা থেকে শুরু করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদন পর্যন্ত সব প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন হবে। পুরো প্রক্রিয়াটির নাম ‘ডিজিটাল একনেক’। গত বৃহস্পতিবার পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের সভাপতিত্বে ডিজিটাল একনেকসংক্রান্ত প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। আপাতত পাইলট প্রকল্প হিসেবে চারটি মন্ত্রণালয় ডিজিটাল একনেক কার্যক্রমের আওতায় আসছে। মন্ত্রণালয়গুলো হলো কৃষি, বিদ্যুৎ, স্থানীয় সরকার ও পানিসম্পদ মন্ত্রণালয়। আগামী দুই বছরের মধ্যে সব মন্ত্রণালয়কে ‘ডিজিটাল একনেক’ কার্যক্রমের আওতায় আনা হবে। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রচলিত পদ্ধতিতে প্রকল্প প্রস্তাবনা তৈরিসহ একনেক অনুমোদন হতে পাঁচ থেকে সাত মাস সময় লাগে। অনলাইনে এসব প্রক্রিয়া সম্পন্ন করতে সর্বোচ্চ ২০ দিন সময় লাগবে।