জানুয়ারিতে জাহাজ নির্মাণ খাতের ওপর আন্তর্জাতিক প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজ নির্মাণ ও নৌ-স্থাপত্য, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের যন্ত্রাংশ এবং সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতের বিষয়ে ২০১১ সালের ১১ থেকে ১৩ জানুয়ারি ঢাকায় একটি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।এক্সপোনেট এক্সিবিশন (প্রা.) লিমিটেড প্রদর্শনীটির আয়োজন করবে। এতে স্বাগতিক বাংলাদেশসহ ১৫টি দেশের ১০০টি প্রতিষ্ঠান যোগ দেবে বলে আশা করা হচ্ছে। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত স্তেন্ড অলিং, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত জেত মিরজাল জাইনুদ্দিন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন, চট্টগ্রাম ড্রাই ডকের ব্যবস্থাপনা পরিচালক ইনামুল বাকী, রহিমআফরোজ সোলারের ব্যবস্থাপনা পরিচালক মুনাওয়ার মিজবাহ মঈন প্রমুখ। বিজ্ঞপ্তি।